1. pszxbqua@oonmail.com : angelastine3 :
  2. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  3. hthvlixr@mailkv.com : charlene45s :
  4. liubomir8745@gmail.com : creatanlije :
  5. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  6. diarly@teml.net : diarly@teml.net :
  7. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  8. jordozognu@gufum.com : jordozognu :
  9. Nadiburipaji@gmail.com : Nadia :
  10. nola_partee@poochta.ru : nolapartee02 :
  11. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  12. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  13. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  14. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  15. shibuojha1997@gmail.com : shibu ojha :
  16. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  17. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  18. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
কবি মোহাম্মদ সাহাদত হোসাইন এর একগুচ্ছ কবিতা - dakhinbongonews25
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
আসন্ন রামপাল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হবেন মোহাম্মদ হোসেন পুস্তি সরিকল ইউনিয়নকে আদর্শ ইউপিতে রুপান্তর করতে চেয়ারম্যান হতে চান মিরন ৫ নং ধাওয়া ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে ছাএনেতা মোহাম্মদ সম্রাট সিকদার। ৫ নং ধাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও তরুণ সংগঠক মোহাম্মদ সম্রাট সিকদার  ইকড়ি ইউনিয়নে পরিবর্তনের বার্তা নিয়ে, আলোচনায় শীর্ষে এস.এম.এ আলীম সরকারকে বাংলাদেশ ন্যাপ : জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করুন সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রত্যাশী বেগম রহিমা শিকদার জাতির উদ্দেশ্যে বিশেষ বার্তা: নতুন ভোরের ডাক। আড়িয়লে ধানের শীষ প্রতীকের প্রচারণায় নির্বাচনী গণসংযোগ নাটোর-৩ আসনে বিএনপির প্রার্থী বিজয়ী
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

কবি মোহাম্মদ সাহাদত হোসাইন এর একগুচ্ছ কবিতা

  • সর্বশেষ আপডেট শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২০৪ বার দেখা হয়েছে

একটা গাছ রৌদ্রকে আটকে দেয়,
কখনও ভেঙে টুকরো টুকরো করে ফেলে,
ছায়ার চাদরে ঢেকে দেয় মাটির বুক,
সোনার রশ্মি ফাঁক দিয়ে পড়ে,
আলোর বিন্দু খেলে যায় চুপচাপ।

শাখাগুলো আকাশের দিকে হাত বাড়ায়,
ঝরা পাতার গান শোনায় বাতাসে,
সবুজ পত্রে মাখানো দুপুরের স্বপ্ন,
ক্লান্ত পথিক গল্প বুনে গাছের ছায়ায়।

রোদ এসে চুমু খায় পাতার ডগায়,
কিছু আলো ঢুকে পড়ে গোপন ফাঁকে,
এক টুকরো সোনালি উষ্ণতার খোঁজে,
এক মুঠো শীতল ছায়ার দোলাচলে।

গাছের শেকড় ধরে রাখে ধুলো,
পাতায় জমে শিশিরের দোলা,
ঝড়ে পড়ে, আবার গজিয়ে ওঠে,
নতুন কুঁড়ির ডাকে জেগে ওঠে বেলা।

কখনও রোদ পোড়ায় গাছের পাতা,
হয়ত তাপের দহন কুরে কুরে খায়,
গ্রীষ্মের দাবদাহে শুকিয়ে যায় কুসুম,
মাটির গভীরে জল খুঁজে বেড়ায়।

কখনও আবার বর্ষার ছোঁয়ায়,
রোদ ঝরে মেঘের অশ্রু হয়ে,
গাছেরা কানায় কানায় ভরে ওঠে,
নতুন পল্লবে, নতুন প্রাণ ছোঁয়ে।

একটা গাছ রৌদ্রকে ভেঙে দেয়,
তবুও দুজন থাকে পাশাপাশি,
একটা দেয় তাপের আবেশ,
আরেকটা আনে প্রশান্তি।

গাছ বড় হয়, রোদ তাকে দেখে হাসে,
একদিন গাছ পড়ে গেলে,
রোদ তাকে বিদায় জানায় সূর্যাস্তের রঙে,
আবার রৌদ্রের অপেক্ষা নতুন গাছের তরে।

********

শব্দ করলেই তা শোনা যায় না—
একটা শব্দহীন পরিবেশ লাগে,
নিরবতা লাগে,
প্রবাহমান বাতাস লাগে;
তবেই শব্দ হয় শ্রুতিমধুর।

আপনি তবেই হন বক্তা,
যদি থাকে শ্রোতা।
বক্তা তো হয় অনেকেই,
কিন্তু যদি শ্রোতা না থাকে ?
কে শুনবে তার কথার ঝংকার—
নাকি তা মিলিয়ে যাবে বাতাসে?

আবার শ্রোতারও রকমফের আছে:
কেউ আসে উদ‍্যোগে, মনের টানে,
কেউ বা ভাড়াটে, মুখোশ-পরা।
তবে কাকে ফেলবেন আপনি?
কাকে বলবেন, “সে-ই শ্রোতা”?
আপনি যে ঠিক ঐ রকম-
এটা যে বলেছে,
সেই কাজটিই তো অন‍্যের !

নিজের বলে আসলে কিছুই পাই না,
এমনকি এই বহন করা দেহখানাও না।
মায়ের রক্ত, বাবার ছায়া,
সময়ের স্রোতে গড়া এক গৃহ—
যা আমরা শুধু ব্যবহার করি,
আর পড়ে থাকে
কারো না কারো স্মৃতিতে।

*******

হেঁটে চলার গন্তব্য নেই জানা,
তাই পথেরও শেষ আসে না—
শুধু দিগন্ত বদলায় চোখের ছায়ায়,
মানুষ বদলায় ভিতরের মায়ায়।

যেখানে একদিন স্বপ্ন গড়েছিল ঘর,
সেখানে আজ আপনের বিপরীতে পর।
চেনা মুখগুলো মোড়ে মোড়ে ফেরে,
কাহিনি লুকায় চাহনির ঘন ঘেরে।

ধ্বনিতে ওঠে প্রতিধ্বনি হাহাকার,
হারানো নাম ডাকে অকারণ ভার।
কেউই থামে না আসলে কোথাও—
পাল্টে যায় সঙ্গী, পথ, আর অভ্যন্তরাও।

শূন্যতা জন্ম দেয় নতুন প্রশ্ন,
সেই প্রশ্নের উত্তর খুঁজে সবে ক্লান্ত।
আমি শুধু নিঃশব্দে হেঁটে যাই—
অদৃশ্য মানচিত্রে নিজেকে খুঁজে পাই।

পকেটে জমে আছে অসমাপ্ত কবিতা,
আড়াল থেকে জেগে ওঠে কোনো ব্যথা।
কিন্তু শব্দের আগেই থেমে যায় স্পন্দন,
শেষ পঙক্তি এখনও লেখে না কোনো মন।

খুব কাছে এলে শব্দরাও হয় অচেনা,
বাক্য হারায় দূর দিগন্ত রেখায়;
দিগন্ত ছুঁতে গিয়ে ধরা দেয় মরীচিকা,
তবুও আমার চলা থেমে থাকে না।

শেয়ার করুন

12 responses to “কবি মোহাম্মদ সাহাদত হোসাইন এর একগুচ্ছ কবিতা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif