কবি শরীফ মো: সালমান এর কবিতা অথচ তুমি।

কবি শরীফ মো: সালমান এর কবিতা অথচ তুমি।

অথচ তুমি।
শরীফ মোঃ সালমান।
তারিখ-১৩-০৮-২০২৩

শুধু মাত্র তোমাকেই আমি ভালবেসেছিলাম
অথচ তুমি কিছু না বলেই চলে গেলে
আমাকে অসহায়ের মত একা রেখে,
সেই হতে আমি আজও একাকী ই আছি
হৃদয়ে তোমার আলপনা এঁকে।

শুধু মাত্র তোমাকেই আমি ভালবেসেছিলাম
অথচ তুমি একবার ও তাকালে না ফিরে
আমার হতাশা ভরা মলিন মুখের দিকে,
তোমার পৃথিবী আজ নানা রঙে রঙিন
আমার পৃথিবী আজ ফিকে।

শুধু মাত্র তোমাকেই আমি ভালবেসেছিলাম
অথচ আমার কথা তুমি একবার ও ভাবনি
একবার ও ভাবনি আমার জীবনের কথা,
রেখে গেছ আমাকে কালরাতের অন্ধকারে
দিয়ে গেছ অসহনীয় একবুক ব্যথা।

শুধু মাত্র তোমাকেই আমি ভালবেসেছিলাম
অথচ তুমি আমার নেই,অন্য কারও হাত ধরে
চলে গেছ অন্য কারও ঘরে অন্য কারও সনে,
আমি আজ হয়ে গেছি অনেক দূরের অপর
যারে আর কোন দিন ই পড়বে না মনে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *