1. pszxbqua@oonmail.com : angelastine3 :
  2. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  3. hthvlixr@mailkv.com : charlene45s :
  4. liubomir8745@gmail.com : creatanlije :
  5. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  6. diarly@teml.net : diarly@teml.net :
  7. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  8. jordozognu@gufum.com : jordozognu :
  9. Nadiburipaji@gmail.com : Nadia :
  10. nola_partee@poochta.ru : nolapartee02 :
  11. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  12. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  13. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  14. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  15. shibuojha1997@gmail.com : shibu ojha :
  16. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  17. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  18. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
জনপ্রিয় লেখক প্রভাত বৈদ‍্য এর ছোট গল্প - রাজা ও ছাগল কাহিনী - dakhinbongonews25
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
আসন্ন রামপাল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হবেন মোহাম্মদ হোসেন পুস্তি সরিকল ইউনিয়নকে আদর্শ ইউপিতে রুপান্তর করতে চেয়ারম্যান হতে চান মিরন ৫ নং ধাওয়া ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে ছাএনেতা মোহাম্মদ সম্রাট সিকদার। ৫ নং ধাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও তরুণ সংগঠক মোহাম্মদ সম্রাট সিকদার  ইকড়ি ইউনিয়নে পরিবর্তনের বার্তা নিয়ে, আলোচনায় শীর্ষে এস.এম.এ আলীম সরকারকে বাংলাদেশ ন্যাপ : জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করুন সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রত্যাশী বেগম রহিমা শিকদার জাতির উদ্দেশ্যে বিশেষ বার্তা: নতুন ভোরের ডাক। আড়িয়লে ধানের শীষ প্রতীকের প্রচারণায় নির্বাচনী গণসংযোগ নাটোর-৩ আসনে বিএনপির প্রার্থী বিজয়ী
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

জনপ্রিয় লেখক প্রভাত বৈদ‍্য এর ছোট গল্প – রাজা ও ছাগল কাহিনী

  • সর্বশেষ আপডেট বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৬২০ বার দেখা হয়েছে
লেখকের ছবি
Oplus_131072

রাজা ও ছাগল কাহিনী

এক দেশে এক উগ্র, ধর্মান্ধ, এবং অনেকটাই বেকুব স্বভাবের রাজা বাস করিতেন। হঠাৎ উচ্চাভিলাষী পরিকল্পনায় এবং কাহাদের প্ররোচনায় তিঁনি দিন দিন অহংকারী হইয়া উঠিয়াছিলেন। এক অমাবস্যার রাত্রিতে রাজা স্বপ্নে আদেশ পাইলেন তিঁনি যদি দুইটি ছাগল পালন করেন এবং নিয়মিত তাহাদের পরিচর্যা করিয়া থাকেন তাহলে অচিরেই রাজার মনোবাসনা পূর্ণ হইবে। স্বপ্নাদেশ ও রাণীর সু পরামর্শ্বে তিঁনি সযত্নে ছাগল পালনে মনস্থির করিলেন এবং মনে মনে ভাবিতে লাগিলেন ছাগল দিয়া কীভাবে রাজ্য জয় করিয়া ফেলা যায় । রাজার মন্ত্রী অনেক বাছ বিচার করিয়া অনেক দেশ -বিদেশ ঘুরিয়া বাছিয়া বাছিয়া দুইটা ছাগল কিনিলেন। একটি ছিলো কালো ব্লাক বেঙ্গল এবং বেশ মোটাতাজা অন্যটি ছিল পিগমি জাতের । এই পিগমি একটু ছোট এবং খেলাধুলাপ্রিয় জাত, যাহা নতুন ছাগল পালনকারীদের জন্য উপযুক্ত, তুলনামূলক দূর্বল এবং কিছুটা বিড়াল স্বভাবের।
যাই হোক, লোভী ছাগল দুইটি রাজার খাবারের লোভনীয় মহাভান্ডার দেখিয়া দারুণ খুশিতে ম্যা ম্যা করিয়া ডাকিয়া উঠিলো। এই অদ্ভূত রকমের ম্যা ম্যা শব্দ শুনিয়া এবং চরিত্র বাছ বিচার করিয়া রাজা বুঝিতে পারিলেন ইহাদের ছাগল নামটি চরম স্বার্থক হইয়াছে।এদিকে রাজাও তাহাদের ডাক শুনিয়া বেশ খুশিতে ডুবিয়া গেলো ।রাজা যাহা বলিয়া থাকেন ছাগলদুইটিও উচ্চঃস্বরে ম‍্যা ম‍্যা বলিয়া সাপোর্ট করিয়া যায়। এইসব দেখিয়া রাজা এখন রাণীর পরামর্শ্ব ছাড়া এক পা ও নড়িবার সাধ‍্য রহিল না। রাণী যেদিকে যায় রাজাও সেদিকে যায়, রাণী একটু থামলে রাজাও একটু থামে।বসলেও বসিয়া পড়ে।কিছুদিন অতিবাহিত হইবার পর রাজা একদিন রাণীকে ডাকিয়া বলিলেন, দেখো চারিদিকে যে ভয়ংকর রকমের পারমাণবিক অস্ত্র এবং গোলাবারুদ দিয়া যুদ্ধ চলিতেছে এ অবস্থায় ছাগল দুইটি দিয়া কি রাজ্য জয় সম্ভব হইবে?
রাজার এই দুশ্চিন্তার কারণ রাণী খুব সহজেই বুঝিয়া ফেলিলেন।কারণ ছাগল দুইটি আগে যে পরিমান খাবার খাইতো এখন তাহা খায় না তাঁর থেকে বরং বেশী লাফাইতে থাকে । হঠাৎ ছাগল দুইটির দিন দিন এতো লাফালাফির কারণে প্রজাগনও ভীষণ অতিষ্ঠ হইয়া উঠিলো।দিন রাত ম্যা ম্যা ডাকে পাড়া পড়শীর ঘুমে ব্যাঘাত ঘটিতে লাগিলো। যখন তখন অন্য মানুষের সব্জি ক্ষেতে ঢুকিয়া ক্ষেত নষ্ট করিবার চেষ্টা অব‍্যাহত রহিলো।কেউ ধাওয়া করিলে নিজেদের বাঁচানোর প্রচেষ্টায় ম্যা ম্যা স্বরে গান গাইতে গাইতে বাগানের মধ্যভাগে দ্রুত লুকাইয়া পড়িতো। এই ভীষণ চালাকি এবং অতিষ্ঠতার মধ্য দিয়া প্রজাগন ইষ্ট দেবতাদের স্মরণ করিতে করিতে হঠাৎ করিয়া ধর্মের কল বাতাসের মুক্ত আবেশে নড়িয়া উঠিলো। রাজরাণীর দ্বৈত রসায়নের গোপন মিথষ্ক্রিয়ার তেজস্ক্রিয় ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন মুখরিত গোলাপের সুগন্ধির মতো হঠাৎ করিয়া দুইশত মাইল দূর হইতে দখিন হাওয়ায় প্রজাগণের পেছনের দরজা দিয়া ঢুকিয়া পড়িল। দূর্গন্ধ এবং আগুনকে যে দরজা বন্ধ করিয়া চাপিয়া রাখা যায় না একথা তাঁহাদের বোধগম্য হইলো না। রাজা এবং রাণী ভীষণ দুশ্চিন্তায় এই সুগন্ধি মাখানো দূর্গন্ধের উদ্ভব হেতু চারিদিকে সন্দেহের চোখে প্রজাগনের উপর অযথাই উত্তপ্ত বাক্য বিনিময় আরম্ভ হইলো।
রাজার রাণীর প্রতি সন্দেহ এবং দুশ্চিন্তা দিন দিন বাড়িতেই লাগিলো। রাণীর অনুরোধে রাজপ্রাসাদে অনেক কবিরাজ আসিয়া রাজাকে জল পড়া, ঝাড় ফুঁ এমনকি গোমেথ পাথরের আংটিও রাজার হাতের আঙুলে আঙুলে চুপচাপ পড়িয়া রহিলো। কিন্তু কিছুতেই রাজার পরিস্থিতির কোন পরিবর্তন হইলো না। শেষে দূর প্রবাসের এক বিজ্ঞ হাকিমের ডাক পড়িল। রাজা হাকিমকে সব ঘটনা খুলিয়া বলিবার পরে বিজ্ঞ হাকিম বুঝিতে পারিলো সমস্ত কিছুর কারণ ঐ ছাগলই হইবে।হাকিম সাহেব বলিয়া উঠিলো রাজা যদি অমাবস্যার গাঢ় অন্ধকার রাত্রিতে এক হাজার ফুট উঁচু পাহাড়ের উপর হইতে চোখ বন্ধ করিয়া ছাগল দুইটির ঠ্যাং ধরিয়া সাড়ে তিন বার মহাশূন্যের মুখ দেখাইয়া দিয়া ছাড়িয়া নীচে ফেলিয়া দিতে পারেন তাহলেই তিনি সম্পূর্ণ সুস্থ হইয়া উঠিবেন।

যেই কথা সেই কাজ হইলো। কিছুদিন পর কেউ কোথাও আর ছাগলদ্বয়ের ম্যা ম্যা ডাক শুনিতে পাইলো না।

এটাই হলো নমুনা ছবি

এটা হলো নমুনা ছবি

শেয়ার করুন

One response to “জনপ্রিয় লেখক প্রভাত বৈদ‍্য এর ছোট গল্প – রাজা ও ছাগল কাহিনী”

  1. Avatar photo Sarkar Manishankar says:

    Nice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif