ড. ম-ম সারোয়ার এর লেখা

ড. ম-ম সারোয়ার এর লেখা

আমি একজন বদলে যাওয়া মানুষকে কিছু প্রশ্ন করেছিলাম! সে স্বচ্ছন্দে আমায় উত্তর দিয়েছে-

-তুমি তো খুব কথা বলতে ভালবাসতে?

  • হ্যাঁ! কিন্তু আমার কথাগুলো খুব বিরক্ত করতো অনেককে!

-তুমি তো মন খুলে হাসতে জানতে?

  • হুম! এখন হাসতে খুব ভয় হয়!
  • কেন?
  • যদি হাসির কারণটা হারিয়ে ফেলি!

-তুমি সবার খুব খোঁজ নিতে?

  • হ্যাঁ আসলেই! কিন্তু আমি বুঝেছিলাম আমি খোঁজ না নিলেও তাদের চলে যাবে!
  • তুমি তো খুব মিশুক ছিলে?
    -হুম! সবাই আমার দুর্বলতা ভেবে নিতো!

-তুমি সবার পাশে দাঁড়াতে আমি জানি!

  • আমার সাহায্যকে অনেকে আমার ন্যাকামি বা লোক দেখানো ভাবতো!

-তুমি খুব ছবি তুলতে ভালবাসতে?

  • অনেকে বলতো আমি নাকি লোককে দেখানোর জন্যে ইচ্ছে করে বেশি ছবি তুলি!
  • তুমি খুব আবেগী ছিলে,,তাই না?
  • তাইতো আমি বেশি কষ্ট পেতাম! এখন কষ্টগুলো সয়ে গেছে!

-তুমি খুব ঘুরতে ভালবাসতে?
-এখন ঘরের কোণেই আমার অনেক ভাল লাগে! কারণ বাইরে গেলেই অনেক সমালোচনা!

-তুমি খুব গাইতে ভালবাসতে?
-আমার গানের গলা নাকি গান গাওয়ার যোগ্য নয়!

-তুমি খুব রং ভালবাসতে!
-রং ভাল না বাসায় ভাল কারণ হঠাৎ করে সবকিছু বেরঙিন হয়ে গেলে বেঁচে থাকার কারণ হিসেবে বেরঙিন পৃথিবীটাই শুধু পরে থাকবে!

-তুমি খুব মানুষ বিশ্বাস করতে!
-বিশ্বাসই বুঝিয়ে দিয়েছে আমায় অবিশ্বাসের প্রয়োজন!

-তুমি খুব বাঁচতে ভালবাসতে!
-বেঁচে থাকাটা জরুরী হতে পারে কিন্তু উপহার নয়!

-এসব কিছুর মানে!
-সময়!

মানুষ কখনোই এমনি এমনি বদলায় না! সময় তাকে বদলাতে বাধ্য করে আর চারপাশের মানুষ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *