লেখক:  মোঃ সাইফুদ্দিন গিয়াস এর নাতে রাসুল ০২

লেখক: মোঃ সাইফুদ্দিন গিয়াস এর নাতে রাসুল ০২

নাতে রাসুল(০২)

কে যাবি আয় নবীর দেশে
আলহাজ্ব নয় হাজী বেশে
ফিরে এসে আপন দেশে
চলবিরে সুন্নতি কায়দায়।।
কে যায় নবীর দেশে……..
বেশভূষায় তুই হাজী সাজলি
নামের আগে আলহাজ্ব লিখলি
নামাজ-রোজা না করে তুই
কাটাইলি দিন বেহায়াপনায়।।
কে যাবি আয় নবীর দেশে…….
দুনিয়ার সব হিসাব নিকাশ
মিটিয়ে সব হও জিন্দা লাশ
তবে কর নবীর তালাশ
জীবন হবে আনন্দময়।।
কে যাবি আয় নবীর দেশে…..

6 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *