লেখক: মোঃ সাইফুদ্দিন গিয়াস এর ইসলামিক নাতে

লেখক: মোঃ সাইফুদ্দিন গিয়াস এর ইসলামিক নাতে

নাতে রাসুল(০১)
মোঃ সাইফুদ্দিন গিয়াস
——————————————-
কে যাবি আয়, মক্কা-মদিনায়
দিতে সালাম,নবীর রওযায়,
যেথায় আছে শান্তির সুধা
হৃদয় ছুয়ে যায়।।
কে যাবি আয় মক্কা-মদিনায়।
যার কপালে আছে, বায়তুল্লাহ যিয়ারত,
পার হবি চোখের পলকে ঐ পুলসিরত
জাহান্নাম তোর হারাম হবে
জান্নাতের সুধায়।।
কে যাবি আয় মক্কা-মদিনায়।
নামাজ-রোজা করলে ভবে
নবীর শাফায়ত সহজ হবে,
জান্নাত তোমায়, ডাকবে তবে
আরশের ছায়ায়।।
কে যাবি আয় মক্কা-মদিনায়।

11 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *