কুশল বিনিময়
——————
ফেসবুকের এ মেসেঞ্জারে শুধু বলো হ্যালো,
রোজ সকালে প্রশ্ন করো কেমন আছো বলো?
কেমন আছি বলবো কি আর কেমন কেমন দেশে,
যেথায় সকাল সন্ধ্যা বাতাস বহে হিংসা আর বিদ্বেষে।
চারিদিকে চাঁদাবাজি কথায় কাজে ভাওতাবাজি,
পথে-ঘাটে চলতে গেলে রাখতে হয় জীবন বাজি।
অতি লোভী অতি ক্ষোভী যেন চারিদিকে আজ,
রাজনীতিবিদ আমলা কামলা সবাই ধাপ্পাবাজ।
যেথায় আবেগ নেই বিবেক নেই সততা নেই মোটেও,
সেইখানেতে কেমন আছি তুমি বুঝে নিও।
Leave a Reply