1. pszxbqua@oonmail.com : angelastine3 :
  2. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  3. hthvlixr@mailkv.com : charlene45s :
  4. liubomir8745@gmail.com : creatanlije :
  5. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  6. diarly@teml.net : diarly@teml.net :
  7. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  8. jordozognu@gufum.com : jordozognu :
  9. Nadiburipaji@gmail.com : Nadia :
  10. nola_partee@poochta.ru : nolapartee02 :
  11. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  12. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  13. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  14. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  15. shibuojha1997@gmail.com : shibu ojha :
  16. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  17. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  18. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
বগুড়ার মহাস্থানগড়ে পর্যটকের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই মূল হোতা ইমন গ্রেপ্তার,পলাতক আরও ৩ জন - dakhinbongonews25
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গীবাড়িতে ধানের শীষের নির্বাচনী গণসংযোগ মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল হোসাইন। মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত। মুন্সীগঞ্জ-৩ আসনে ‘কোদাল’ মার্কার পক্ষে সাংবাদিক শেখ মো. শিমুলের গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। লৌহজংয়ে শাপলা কলি প্রতীকে মাজেদুল ইসলামের গণসংযোগ অভ্যুত্থানের পরে এক শ্রেণীর ক্ষমতালোভীরা এককভাবে ক্ষমতায় যাওয়ার রঙীন স্বপ্ন দেখা শুরু করলো- আমির,ইসলামি আন্দোলন,বাংলাদেশ নাটোরের সিংড়ায় ধানের শীষের পক্ষে আনোয়ারুল ইসলাম আনুর ব্যাপক গণসংযোগ: ২২ জানুয়ারী মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তনের ৫৪তম বার্ষিকী শহীদ আসাদের চেতনায় নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : বাংলাদেশ ন্যাপ
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

বগুড়ার মহাস্থানগড়ে পর্যটকের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই মূল হোতা ইমন গ্রেপ্তার,পলাতক আরও ৩ জন

  • সর্বশেষ আপডেট সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪ বার দেখা হয়েছে

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় এলাকায় পর্যটকদের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে। দিনে-দুপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।

 

ঘটনাটি ঘটে শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৪টার দিকে মহাস্থানগড়ের মানকালী কুন্ড এলাকায়। ভুক্তভোগী পর্যটক জিহাদ (১৮) জানান, চারজনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তার গলায় ছুরি ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে ব্যবহৃত রিয়েলমি সি-১৪ (Realme C14) মডেলের একটি মোবাইল ফোন ও পকেটে থাকা নগদ ৯ হাজার টাকা ছিনিয়ে নেয়।

 

ঘটনার পরপরই শিবগঞ্জ থানার এসআই ছাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের মূল হোতা ইমন (২৯) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সে স্বাধীন নামের এক ব্যক্তির ছেলে এবং তার বাড়ি অন্তবালা গ্রামে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনায় জড়িত আরও তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো—

শরিফ (২৩), পিতা পরিচয় অজ্ঞাত (পলাতক),

শাকিল (২৩), পিতা লুতফর, গ্রাম মহাস্থান নামাপাড়া (পলাতক), এবং অপর একজন অজ্ঞাতনামা ছিনতাইকারী।

গ্রেপ্তারকৃত ইমনের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। তবে নগদ টাকা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ জানায়, ধৃত আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক দুইজনসহ বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি মহাস্থানগড় এলাকায় ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। একের পর এক পর্যটক হয়রানির শিকার হলেও কার্যকর ব্যবস্থা চোখে পড়ছিল না। মহাস্থান নামাপাড়া ও অন্তবালা এলাকার একটি চিহ্নিত চক্র দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে দাবি করেন তারা।

 

মহাস্থানগড়ের মতো গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক এলাকায় প্রকাশ্যে ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের দাবি, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা ও নিয়মিত টহল জোরদার করা হোক।

শিবগঞ্জ থানা পুলিশ সূত্রে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং লুণ্ঠিত টাকা উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif