1. info239@noreply0.com : aidanowen52044 :
  2. pszxbqua@oonmail.com : angelastine3 :
  3. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  4. hthvlixr@mailkv.com : charlene45s :
  5. liubomir8745@gmail.com : creatanlije :
  6. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  7. diarly@teml.net : diarly@teml.net :
  8. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  9. jordozognu@gufum.com : jordozognu :
  10. Nadiburipaji@gmail.com : Nadia :
  11. nola_partee@poochta.ru : nolapartee02 :
  12. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  13. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  14. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  15. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  16. shibuojha1997@gmail.com : shibu ojha :
  17. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  18. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  19. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
কবি নির্মলকুমার রায়ের কবিতা"" তোমাকে পেলে। "" - dakhinbongonews25
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী আসন্ন নির্বাচনে ৩ নং রায়েন্দা ইউনিয়ন, ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী-হিসেবে দেখতে চায় গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন – : সরকারকে বাংলাদেশ ন্যাপ সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের নানা অপকর্ম ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মুন্সীগঞ্জে নিজ এলাকায় জুমার নামাজ শেষে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মাহবুব উল আলম স্বপন। ভারতের দিল্লিতে ছাত্র জনতার আন্দোলনে ভারতীয় পুলিশের বর্বর আক্রমণ ও আন্দোলন কারীদের গ্রেফতারের তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে ছাত্র জনতার আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি বিপ্লবী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির। ধাওয়া ইউনিয়নে বিএনপি র একাধিক মনোনয়ন প্রত্যাশী জমে উঠেছে নির্বাচনী মাঠ। ভান্ডারিয়ায় ৪নং ইকড়ি ইউপি নির্বাচনে জনগণের আস্থার প্রতীক এস এম এ আলীম  জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ গণঅধিকার পরিষদ পাবনা জেলা কমিটির অনুমোদন ‎গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থ স্লোগানের সংগঠন “গণঅধিকার পরিষদ (জিওপি) পাবনা জেলা শাখা কমিটি ঘোষণা করা হয়। ‎ ফারাক্কা বাংলাদেশের মত ভারতের জন্যও অভিশাপে পরিনত হয়েছে : গোলাম মোস্তফা
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

কবি নির্মলকুমার রায়ের কবিতা”” তোমাকে পেলে। “”

  • সর্বশেষ আপডেট শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২৪ বার দেখা হয়েছে

***তোমাকে পেলে***
“””””””””””””””””””””””””””””””””””””””””””””

তোমাকে পেলে প্রথমবার বলবো না ভালোবাসি।
আলুথালু চুল, দু’একটা নজর বন্দী, বলব ছাই আছি।
তোমাকে পেলে প্রথমবার বলবো না ভালোবাসি
বলবো না চল বহুতর পথ লংড্রাইভে ঘুরে আসি।

তোমাকে পেলে প্রথমবার হাতের মুঠোয় জ্বালাব না প্রদীপ।
তোমাকে পেলে ভুলে যাব সমস্ত বই, দূরতম দ্বীপ।
ভুলে যাব কলম ঘুরিয়েছি কার কার শোকে অসুখে;
দুটো একটা খসবে তারা, জোছনা মেখে দিব মুখে।

তোমাকে পেলে প্রথমবার বলবো না ভালো আছি।
তোমাকে প্রথমবার পেলে নক্ষত্রপেলব ভালোবাসি।
তোমাকে পেলে প্রথমবারই ঊনবিংশ উত্থান করব
স্ট্রেচারে বসে আভরণ খুলবো, বাহান্নর দ্রোহী হব।

তোমাকে পেলে কোনকিছুই রাখব না আর আগের মত।
বিকিয়ে দেব বসতবাটি, তুমি রোষে জ্বলবে যত।
আমি ডাকব মেঘের ঝুরি, তুমি বলবে এইতো আছি।
তোমাকে পেলে তবু বলব না তোমায় ভালোবাসি।

তুমি আসলে দেওয়ালে আঁকবো একতাড়া বাসর।
তুমি আসলে নদীর জলে স্নান করাব ঠাকুর-ঘর।
তুমি আসলে গোটাবাড়ি মাথায় তুলব– যাব! যাব!
তুমি আসলে ঘুড়ি উড়াব, ডাংগুলি খেলব, কপাল পাটাব।

রক্ত যদি খুব ঝরে যায়, হোলি খেলব, লুডো খেলব
গাঁদাফুলের বিচুলি পেতে শুইতে দেব, দস্যু হব।
তোমাকে পেলে তবু বলব না তোমায় ভালোবাসি
তোমাকে পেলে প্রথমবার বলবো না ভালো আছি।

তুমি এলে মেঘ করবে, নদীর বুকে ঢেউ তুলবে আতর,
তুমি এলে পরান-গাঙে ভাসিয়ে দেব স্থাবর অস্থাবর,
তুমি এলে ঝরবে বকুল, জ্বলবে আগুন সমস্বরে,
তুমি এলে ফুল কুড়ব, ফুল কুড়ব, বাঁধব ঘর একই ঘরে।

তুমি এলে কাঠগোলাপ ও কাঁঠালচাঁপা ঘর ভরাব
তুমি আসলে লংড্রাইভে, লংড্রাইভে শিমলা যাব।
ঝগড়া হবে, মস্তি হবে, দু’এক চুমুক আড্ডা হবে;
রাত্রি হবে, রাত্রি হবে তোমার মুখে চাঁদনি এসে বসে রবে।

তোমাকে পেলে প্রথমবার বলবো না ভালো আছি,
তোমাকে পেলে প্রথমবার ভুলো মন ভালোবাসি,
তোমাকে পেলে এক কুঠুরি শস্যদানা ভালোবাসি,
তোমাকে পেলে তবু বলব না তোমায় ভালোবাসি।

তোমাকে পেলে ঘরের ঘটিবাটি বলবে ভালোবাসি,
তোমাকে পেলে শার্টের বোতাম বলবে ভালোবাসি,
তোমাকে পেলে পড়ার টেবিল বলবে ভালোবাসি,
তোমাকে পেলে বালিশ জুটি বলবে ভালোবাসি।

তুমি আসলে মা-পাখিটা হন্যে হয়ে আধার খুঁজে,
তুমি আসলে শহরগুলো কুর্নিশ জানায় মাথা গুঁজে,
তুমি আসলে একটা মানুষ নীরব নগর ছবি আঁকে,
তুমি আসলে কোলাহলে বসে থাকি পথের বাঁকে।

তুমি আসলে গঙ্গাস্নানে আমিও যাব, শুদ্ধি রথে;
নগর-বালি কুড়িয়ে আনব ‘ষিদ্ধ নগরী লাসা হতে।
ভৈরবী গাঙ, মাছরাঙা হব, পুড়ব নীল, নীল দহনে
তুমি এলে কবিতা লিখব, ছবি আঁকব মেঘের সনে।

চার পেয়ালা এগিয়ে এসে, মধ্যখানে উর্ধ্ব-তলে
হাত পা ছুড়ব, সাঁতার কাটব, খেলব ঢের অথই জলে
তোমাকে পেলে তবু বলব না ভালোবাসি তোমাকে।
তোমাকে পেলে ভালোবাসি তবু বলব না তোমাকে।

নীল রঙে মেলাব নীল, আকাশে চড়াবো আকাশ
ভালোবাসায় ভরিয়ে দেব গৃহশয্যা উর্ধ্ব-অধঃ বাতাস।
বাতাসে ভারী হবে সুখ, তুলে নেব জল থইথই খেলে—
এসব এতসব সবকিছু মিটাব আমি তোমাকে পেলে।

তোমাকে পেলে তবু বলব না ভালোবাসি তোমাকে
তোমাকে পেলে তবু বলব না বেঁচে আছি তোমাকে
তোমাকে পেলে তবু বলব না সাতরঙা তোমাকে
তোমাকে পেলে ভালোবাসি তবু বলব না তোমাকে।

————
~নির্মলকুমার রায়
ডাকবাংলো, তেতুলিয়া, পঞ্চগড়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif