মরণ মোর ,প্রিয়তমা,
মরণ, হে মোর প্রিয়তমা ,
এসো হে ,এসো ,ওহে তিলোত্তমা ,
তব লাগি মোর হৃদয় দুয়ার খোলা!
এই বাটে,মন মন্দিরে কখন পড়িবে তব চরণধুলা!!
অনন্ত জীবন হাতে,দু’হাত বাড়িয়ে,সমুদ্র সৈকতে আসি,
ঝড়ঝন্জা,তুফান,সমুদ্রগর্জন,হাঙ্গর-কোদন পশ্চাতে ফেলি,
এইখানে অপেক্ষমান,আমি রাজভিখেরি,প্রেম-বৈরাগী,
তুমি সুন্দরী মরণ-মনি,হীরক খনি,রজত রাণী!
মরণ, হে মোর অনুপমা,শ্যামলশোভা,
প্রিয়তমা,নাহি তব কোন চিহ্ন হেতা,!
ওহে অদৃশ্য প্রেমাত্মা,অসহ্য যাতনা ,
সহেনা সহেনা সহেনা!!
Leave a Reply