আজ মহান স্বাধীনতা দিবস:
সিংড়ায় ২৬ সে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নাটোর-০৩ সিংড়া আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ,স,ম আব্দুর নূর, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সদস্য ও কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শামিম হোসেন, উপজেলা বিএনপির সদস্য ও ইটালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন মাষ্টার,পৌর বিএনপির সদস্য আতিকুর রহমান লিটন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আতাউল গনি ওসমানী পলাশ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মুক্তার হোসেন সহ বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্মকর্তা বৃন্দ ।
Leave a Reply