1. pszxbqua@oonmail.com : angelastine3 :
  2. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  3. hthvlixr@mailkv.com : charlene45s :
  4. liubomir8745@gmail.com : creatanlije :
  5. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  6. diarly@teml.net : diarly@teml.net :
  7. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  8. jordozognu@gufum.com : jordozognu :
  9. Nadiburipaji@gmail.com : Nadia :
  10. nola_partee@poochta.ru : nolapartee02 :
  11. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  12. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  13. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  14. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  15. shibuojha1997@gmail.com : shibu ojha :
  16. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  17. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  18. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
তাজ বিন নূর এর কবিতা-তোমারে যে চাই - dakhinbongonews25
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
সরকারকে বাংলাদেশ ন্যাপ : জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করুন সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রত্যাশী বেগম রহিমা শিকদার জাতির উদ্দেশ্যে বিশেষ বার্তা: নতুন ভোরের ডাক। আড়িয়লে ধানের শীষ প্রতীকের প্রচারণায় নির্বাচনী গণসংযোগ নাটোর-৩ আসনে বিএনপির প্রার্থী বিজয়ী মুন্সীগঞ্জ-৩ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চ মনোনীত প্রার্থী সাংবাদিক শেখ মো. শিমুল গনসংযোগ ব্যস্ত সময় পার করছেন। টঙ্গীবাড়িতে ধানের শীষের নির্বাচনী গণসংযোগ মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল হোসাইন। মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত।
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

তাজ বিন নূর এর কবিতা-তোমারে যে চাই

  • সর্বশেষ আপডেট বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার দেখা হয়েছে
Oplus_131072

তোমারে যে চাই

অনেক কথা তোমাকে হয়নি বলা,
যেমন শীতের শিশিরের কথা বলার আগেই
শুকিয়ে যায়,
তেমন আমারও কিছু ফুরিয়ে গেছে।
ভেবেছি নিশীথ রজনী জাগে,
মনে রেখ দুচোখের অতৃপ্ত আকুতি
চোখ মেলে চেয়ে থাকি।
স্রাবনের আকাশে দুচোখ দেখে
উড়ে যায় ঐ দুরে কত শাদা বক।
শুধু চেয়ে থাকি দেখে
পূর্ব পুরুষের স্মৃতির পুকুরে ডানা মেলে উড়ে গাংচিল। ছোঁ মেরে নিয়ে গেল একটা পুঁটি মাছ,
কত ক্ষুধা গাংচিলের উদরে।
উদার হয়ে গেছি আমি,
আমার উদরে তৃষ্ণার জল ছলছল
অনলের দহনে বাস্প হয়ে গেছে।
সন্ধ্যার মায়া ঝরা ঝিঁঝিঁ পোকা ডাকছে,
কি বিরহী প্রেম তার,
আমারটাকে ভুলে গেলাম তার বিরহে।
পদ্ম পুকুর নয় তবুও যেন ভেসে এলো
কলসি কাঁকে অষ্টাদশী কন্যা।
গেঁয়ো হলেও তার অধরে ফুটে ওঠে আবেগের ঝড়, চোখের ভাষায় কামনার নিবেদন।
বাঁকা চাহনিতে কলস জলে ঢেউ দিয়ে বার বার চায়,
বিমুগ্ধ নয়নে দেখি আর মনে চাই,
এই কি ললনার জন্য কাঁদে হৃদয়?
হয় চোখের ভাষায় কথা,
কিছু না বলা গোপন আবেগের ঝড় ওঠে,
যেন বৈশাখের রুদ্র ঝড়।
উড়ে যায় তার বসন ঝড়ের হাওয়ায়
গতরে দেখা গেল অনলের বহ্নি শিখা।
পুড়িয়ে দেয় মনের ভিতর জমা মোমের বাতি,
জোনাকির আলো জ্বেলে কিছু চলে ললনার পিছু।
লাজে ভয়ে আমার উদাসী মন মরে যায়,
পিছন ফিরে চেয়ে ঠোঁটের রেখায়,
ভিজে যাবার হাঁসি হেঁসে ললনার
কত অবহেলা মুচকি হাঁসি উপেক্ষা।
মনের জানালায় প্রেম নিভে গেছে কত আগে,
তোমার শহরের কোলাহলে হারানো সুর,
এখন ফিরে গেছে গাঁয়ের জনপদে।
বাঁশ পাতার ফাঁকে উঁকি দিল শরতের চাঁদ,
কপোলে পরশ বুলালো ভালবেসে।
শরতের নীল কষ্ট দুর করে দিতে বড্ড মরিয়া
পক্ষদোষী জোছনা।
তুমি কেন মিথ্যে বিরহে পোড় হৃদয়?
যে চলে যাবার সেতো যায় চলে,
যায়না রাখা ধরে মনের ঘরে।
যে প্রজাপতি মরিবার বাসনায় কাছে আসে আলোর, কেন তুমি তারে বাঁচাতে চাও বিষন্ন হৃদয়ে?
হঠাৎ এক পানকৌড়ি ডুব দিল পুকুর জলে,
মাছরাঙা বসে গাছের ডালে,
তার মনেও বিরহ বেদনা।
এক জোড়া শেয়াল ডেকে গেল নিঝুম অন্ধকারে, জোনাকির আলো তাদের চোখে জ্বলে।
রাতের আকাশে পূর্নিমার শশী,
তবুও যেন অন্ধকার বুকের ভেতর বসে আসি।
যে আলো জ্বেলে দিয়েছিল অপরাজিতা
সেই শূন্য হৃদয়ে এখন ঘাস হয়ে তার ডগায়
লকলকে শিশির কুয়াশা।
মনের আকাশে মিলিয়ে নিলাম শিশিরের রঙ,
কিছু শব্দ নিঃশব্দে নীরবে ঝরে গেল,
আমার দুচোখের আঙিনায়।
আকাশের পানে চেয়ে বলি- শোন নক্ষত্র
মিটি মিটি জ্বলো
আমি তো জ্বলছি ভালবাসার কবিতা অপরাজিতার দেওয়া নীল বিষে।
তুমি উতলা হয়োনা উদাসী কবি,
তোমায় নিয়ে লিখে যাবে ভালবাসার গান কবিতা গল্প। অষ্টাদশীর চোখে মুখে বুকে মনের ভিতর হৃদয়ে
উষ্ণ আবেগে তোমাকে ডাকে কবি,
শুধু ইশারায় মনের কথা বলে দাও।
বাঁচো কবি! জীবন এতো ছোট নয়,
ভালবাসার এক নদী।
ভাটায় গেলেও তোমার যমুনার বুকে
ভালবাসা প্রেম মায়ার চরাচর
তুমি ভালবেসে সেই চরাচরে
নতুন স্বপ্ন সুখের ঘর বাঁধো।
তুমি আর জীবনের গল্পে বিরহ বিষন্নতা এনোনা,
বরং সেই হৃদয়ে ভালবাসার
আবেগ অনুভূতি অনুভবে,
বাঁশ ঝাড়ে ওঠা চাঁদের আলো জ্বেলে ভালবাসো, তোমারে যে চাই তার বাগিচায় মাধবী মায়ায়

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif