: “মনের মাঝেই থাকে”
কলমে: মোঃ শিবলী নোমান
তারিখ: ১৩/০৬/২০২৬
সিঙ্গাপুর থেকে।
বাতাস উঠলে নদীর বুকে
জেগে ওঠে ঢেউ।
মনের ভিতর ঢেউ উঠলে
দেখেনা তো কেউ।
নদীর ঢেউ মিলিয়ে যেতে
আছড়ে পরে তীরে।
মনের ঢেউ উঠলে তা
মনেই আছড়ে পড়ে।
মনের ভিতর ঢেউ উঠলে
আঘাত হানে মনে।
সে আঘাতেও ক্ষত হয়
কেউ কি তা জানে?
মন দিয়ে মনের খবর
নিতে হয় বুঝে।
মনের মানুষ ছাড়া কিন্তু
দেখেনা কেউ খুঁজে।
মনের ঢেউয়ের কথা শুধু
সে জানতে পারে।
সে আছে আমায় থেকে
আজ অনেক দূরে।
মনের খবর কেমন করে
বলি আমি তাকে।
সে তো আমার সব সময়
মনের মাঝেই থাকে।
Leave a Reply