নাটোর জেলার সিংড়া উপজেলার ঐতিহ্যবাহী চলবিল এলাকার কলম (হরিনা) গ্রামের কৃতি সন্তান ড. মোঃ লতিফুল ইসলাম বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
গুরুত্বপূর্ণ এ পদে তাঁর দায়িত্ব গ্রহণের খবরে পুরো সিংড়া উপজেলায় আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশেষ করে চলনবিল অঞ্চলে স্থানীয়দের মধ্যে বইছে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার। বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও সাংবাদিক সংগঠন তাঁর এই অর্জনে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
প্রশাসন ও অর্থ ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি এই মর্যাদাপূর্ণ দায়িত্বে নিয়োগ পেয়েছেন।তাঁর সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের কারণে দেশের অন্যতম গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন।
নতুন দায়িত্বে তিনি প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করার মাধ্যমে গবেষণা কার্যক্রমকে আরও উন্নত ও কার্যকর করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।
তাঁর এই অর্জন শুধু সিংড়া চলবিল নয়, পুরো নাটোর জেলার জন্যই গর্বের বিষয়। এটি তরুণ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। ড. মোঃ লতিফুল ইসলামের কর্মজীবন উত্তরোত্তর সাফল্যমণ্ডিত হোক এই প্রত্যাশা জানিয়েছেন এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা।
Leave a Reply