1. pszxbqua@oonmail.com : angelastine3 :
  2. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  3. hthvlixr@mailkv.com : charlene45s :
  4. liubomir8745@gmail.com : creatanlije :
  5. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  6. diarly@teml.net : diarly@teml.net :
  7. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  8. jordozognu@gufum.com : jordozognu :
  9. Nadiburipaji@gmail.com : Nadia :
  10. nola_partee@poochta.ru : nolapartee02 :
  11. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  12. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  13. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  14. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  15. shibuojha1997@gmail.com : shibu ojha :
  16. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  17. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  18. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
ঢাকা ইউনিভার্সিটি ফোরাম, কানাডা কর্তৃক আয়োজিত পিকনিক–২০২৬ অনুষ্ঠিত হলো স্কারবরোর থমসন পার্কে। আর বলতেই হয়, বৃহস্পতি আমার এখন তুঙ্গে! - dakhinbongonews25
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
 জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ গণঅধিকার পরিষদ পাবনা জেলা কমিটির অনুমোদন ‎গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থ স্লোগানের সংগঠন “গণঅধিকার পরিষদ (জিওপি) পাবনা জেলা শাখা কমিটি ঘোষণা করা হয়। ‎ ফারাক্কা বাংলাদেশের মত ভারতের জন্যও অভিশাপে পরিনত হয়েছে : গোলাম মোস্তফা আসন্ন রামপাল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হবেন মোহাম্মদ হোসেন পুস্তি সরিকল ইউনিয়নকে আদর্শ ইউপিতে রুপান্তর করতে চেয়ারম্যান হতে চান মিরন ৫ নং ধাওয়া ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে ছাএনেতা মোহাম্মদ সম্রাট সিকদার। ৫ নং ধাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও তরুণ সংগঠক মোহাম্মদ সম্রাট সিকদার  ইকড়ি ইউনিয়নে পরিবর্তনের বার্তা নিয়ে, আলোচনায় শীর্ষে এস.এম.এ আলীম সরকারকে বাংলাদেশ ন্যাপ : জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করুন সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রত্যাশী বেগম রহিমা শিকদার
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

ঢাকা ইউনিভার্সিটি ফোরাম, কানাডা কর্তৃক আয়োজিত পিকনিক–২০২৬ অনুষ্ঠিত হলো স্কারবরোর থমসন পার্কে। আর বলতেই হয়, বৃহস্পতি আমার এখন তুঙ্গে!

  • সর্বশেষ আপডেট বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

আমি ভালোবাসি ঢাকা ইউনিভার্সিটি

১৪ জুন সকাল এগারোটা থেকে সারাদিন টুপটাপ, ঝুপঝাপ বৃষ্টি। মৃদুমন্দ বাতাসের সঙ্গে মাঝেমধ্যে ধমকা হাওয়া—সব মিলিয়ে এক অপূর্ব রোমান্টিক পরিবেশ। সেই আবহে হারিয়ে গিয়েছিলাম প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেগময় অনুভূতির গভীরে। অবচেতন মনে খুঁজে ফিরেছি আমার হারিয়ে যাওয়া অসংখ্য মধুময় স্মৃতি—প্রাণপ্রিয় ক্যাম্পাস, কার্জন হল, শামসুন্নাহার হল, টিএসসি—সব মিলিয়ে এক অনির্বচনীয় আবেশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের সঙ্গে পরিচয়, বৃষ্টিভেজা আড্ডা, কবিতা, গান, স্মৃতিচারণ আর দেশি সব মুখরোচক খাবার—দিনটিকে করে তুলেছিল অনন্য। এক ছাতার নিচে বাংলাদেশের মেধাবী সন্তানেরা পরিবার-পরিজন নিয়ে একত্রিত হয়েছিলেন। প্রবাসের মাটিতে এ যেন এক ঐতিহাসিক মিলনমেলা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোসম্বলিত টি-শার্ট পরে আমরা যেন ফিরে গিয়েছিলাম আমাদের ছাত্রজীবনে। স্মৃতি কখনো ফিরে আসে না, কিন্তু জীবনে কিছু সুন্দর স্মৃতি থাকা জরুরি—যে স্মৃতিচারণ মনকে শানিত করে, হৃদয়ের ভালোবাসার দুয়ার খুলে দেয়।

কানাডায় এসে অনেক সময় নিজেকে ভীষণ একা মনে হতো। মনে হতো, এই নতুন জীবনে যেন নিজেকেই খুঁজে পাচ্ছি না। অথচ আজ গর্বের সঙ্গে বলতে পেরেছি—আমি সেই ক্যাম্পাসের পথ ধরে হেঁটেছি, যে ক্যাম্পাস জন্ম দিয়েছে বাংলাদেশের অসংখ্য জ্ঞানী, গুণী, মণীষী ও আলোকিত মানুষকে। তাঁরাই আজ ষোল হাজার মাইল দূরে, আটলান্টিকের ওপারে থেকেও বাংলাদেশের পতাকাকে সমুন্নত রেখেছেন।

এত চমৎকার আয়োজনটি অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার মাধ্যমে সফলভাবে সম্পন্ন করার জন্য ঢাকা ইউনিভার্সিটি ফোরাম, কানাডা-এর সকল আয়োজককে আন্তরিক সাধুবাদ ও কৃতজ্ঞতা জানাই।

প্রত্যাশা রইল—আবার কবে এমন কোনো আয়োজনে অংশ নিতে পারব, আবার কবে ফিরে যাব স্মৃতির সেই সবুজ ক্যাম্পাসে, বৃষ্টিভেজা আড্ডায় আর ভালোবাসার মানুষগুলোর কাছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি এক অনুভূতির নাম, এক আজীবন বহন করে চলা পরিচয়ের নাম।

স্কারবরো , কানাডা
১৬/০৬/২০২৬

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif