1. pszxbqua@oonmail.com : angelastine3 :
  2. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  3. hthvlixr@mailkv.com : charlene45s :
  4. liubomir8745@gmail.com : creatanlije :
  5. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  6. diarly@teml.net : diarly@teml.net :
  7. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  8. jordozognu@gufum.com : jordozognu :
  9. Nadiburipaji@gmail.com : Nadia :
  10. nola_partee@poochta.ru : nolapartee02 :
  11. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  12. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  13. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  14. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  15. shibuojha1997@gmail.com : shibu ojha :
  16. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  17. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  18. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
নির্মলকুমার রায় এর লেখা কবিতা - আমাদের যা শিখে যেতে হবে - dakhinbongonews25
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইকড়ি ইউনিয়নে পরিবর্তনের বার্তা নিয়ে, আলোচনায় শীর্ষে এস.এম.এ আলীম সরকারকে বাংলাদেশ ন্যাপ : জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করুন সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রত্যাশী বেগম রহিমা শিকদার জাতির উদ্দেশ্যে বিশেষ বার্তা: নতুন ভোরের ডাক। আড়িয়লে ধানের শীষ প্রতীকের প্রচারণায় নির্বাচনী গণসংযোগ নাটোর-৩ আসনে বিএনপির প্রার্থী বিজয়ী মুন্সীগঞ্জ-৩ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চ মনোনীত প্রার্থী সাংবাদিক শেখ মো. শিমুল গনসংযোগ ব্যস্ত সময় পার করছেন। টঙ্গীবাড়িতে ধানের শীষের নির্বাচনী গণসংযোগ মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল হোসাইন।
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

নির্মলকুমার রায় এর লেখা কবিতা – আমাদের যা শিখে যেতে হবে

  • সর্বশেষ আপডেট রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার দেখা হয়েছে

দূরত্ব ঘুচিয়ে যে কাছে আসতে জানে

তার কোনো ডানা লাগে না,

অন্যসব আবেগ পুড়িয়ে তাকে কখনো পাখি হতে হয় না,

তুমুল বর্ষণে দু’কূল ছাপিয়ে যাওয়া নদীর মতো বলতে

হয় না— কেবল তোমার জন্য আমি।

প্রেমে পড়লে

পাহাড়ের মতো কিছু মানুষ স্থাণু হয়ে যায়,

এরকম মানুষ আমার পছন্দ নয়।

ভালোবাসাকে টিকিয়ে রাখতে কেউ কেউ অনর্গল বলে—

তোমার জন্যই আমার এ জীবন।

এটাও একটা ডাহা মিথ্যা কথা।

মানুষ কখনো প্রেমের জন্য বাঁচে না

মানুষ কখনো প্রেমের জন্য মরেও না

মানুষ বাঁচে তার নিজের প্রয়োজনে, সে নিজেকে নিয়েই

বাঁচে।

এই যে ফুলটি

যার আড়ালে একসময় মুখ লুকিয়ে বলতাম—

তুমিই আমার সব।

তাকে ছাড়াও এখন এক’শ একটা গভীর আষাঢ় কাটিয়ে

দিতে পারি, বুকের মধ্যে চাষ করতে পারি বুনো ঘাসের, নিদাঘ আগুনে পুড়ে যাওয়া জমিতেও ফলাতে পারি সোনালি

ফসল, রাস্তা থেকে বিষন্ন হাওয়া কুড়িয়ে এনে

বসতে দিতে পারি সোফায়, রাতভর কাটিয়ে দিতে পারি

গল্প করে, উপন্যাস পড়ে।

এই ভোরের কুয়াশা,

এই বিকেলের রোদ,

যাদের সাথে আমার কখনো বনিবনা হয়নি।

আজ তাদেরকে কাছে পেতে খুব ভালো লাগে—

সমস্ত মন, সমস্ত শরীর, সমস্ত আবেগ যেন মাখিয়ে দিয়ে

এসেছি তাদেরকে।

 

মানুষ কখনো একা নয়

দূরত্ব ঘুচিয়ে যখন যে কাছে আসে

শীত কিংবা পোড়া রৌদ

আকাশের নীল নক্ষত্র কিংবা এই গতকাল যে শহরটি গড়ে

ওঠেছে তার কোলাহল,

তাকেই কাছে টেনে নিতে শুধু শিখতে হয়।

কখনো গদগদ করে ‘ভালোবাসি’ না বললেও

তার হাত কখনো ছেড়ে দিতে হয় না— হোক সে সুসময়,

কিংবা গভীর রজনির মতো দুঃসময়।

 

~নির্মলকুমার রায়

ডাকবাংলো, তেতুলিয়া, পঞ্চগড়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif