ঘৃনা
সবাই ভালোবাসা খোঁজে,
আমি খুজি ঘৃণা।
ঘৃণার মতো অকৃত্রিম আবেগ আর নেই।
“আমাকে ঘৃণা করুন”
লেখা টি-শার্ট কোথাও যদিও বিক্রি হয় না।
ইদানীং চাইলেই তা ছাপিয়ে নেয়া যায়
অথবা নিখুঁত এআই ছবি বানিয়ে নেয়া যায়,
কিন্তু ঘৃণা পেতে এত চেষ্টা, কৌশল – চাই না।
কৌশল-পরিকল্পনা অর্জিত না, হৃদয়গত অনুভূতি চাই।
শুয়ে-বসে থেকে রেডিমেড আন্তরিক ঘৃণা চাই।
তারিখ – ২১/০৫/২৬
Leave a Reply