তুমি ছাড়া এই আমি:
একপাশে পড়ে থাকে একাকীত্ব, অন্যপাশে তোমার ফেলে যাওয়া স্তব্ধতা।
এখন আর আগের মতো করে আয়না দেখা হয় না, সেখানে শুধু এক বিষন্ন ছায়া দাঁড়িয়ে থাকে। বুকের মাঝখানে একটা শূন্য ঘর, যেখানে তোমার স্মৃতিরা অবাধ্য হয়ে ঘুরে বেড়ায়।
দিন শেষে ঘখন অন্ধকার নামে আশেপাশে, আমার হাহাকার গুলো দেওয়ালের সাথে কথা বলে। তোমার না থাকাটা এখন ধ্রুব সত্যের মতো স্পষ্ট। তবে বেঁচে থাকার অভিনয় করতে করতে আমি আজ ক্লান্ত।
কি হবে বাকী সময় গুলো….
Leave a Reply