৫ নং ধাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও তরুণ সংগঠক মোহাম্মদ সম্রাট সিকদার
নিজস্ব প্রতিবেদক
মোহাম্মদ সম্রাট সিকদার বর্তমানে রাজপাশা দাখিল মাদ্রাসার নবনির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করছেন। শিক্ষা ও সমাজসেবামূলক কাজের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত থাকার পর এবার তিনি ইউনিয়নবাসীর সেবায় সরাসরি জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে চান।
ছাত্রজীবন থেকেই তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন। মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিষ্ঠানটির একাডেমিক ও অবকাঠামোগত কার্যক্রমে গতিশীলতা এসেছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে অ্যাডভোকেট সম্রাট এলাকার সর্বস্তরের মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি করেছেন। আগামী সপ্তাহ থেকে তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মতবিনিময় সভা শুরু করবেন। মোহাম্মদ সম্রাট সিকদার ৫ নং ধাওয়া ইউনিয়নের সম্মানিত আলেম-ওলামা, মুরব্বি, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, ছাত্র-যুবসমাজ ও মা-বোনসহ সকল ভোটারের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। তিনি ইউনিয়নের শান্তি-শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেছেন। মোহাম্মদ সম্রাট সিকদার, তরুন প্রজন্মের চেয়ারম্যান প্রার্থী ও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তিনি গরীব দুঃখী মেহনতী মানুষের বন্ধু হিসেবে পরিচিতি লাভ করেছেন। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে তার জনপ্রিয়তা সবচেয়ে বেশি নাম প্রকাশে অনিচ্ছুক এক হিন্দু সম্প্রদায়ের ভক্ত বলেন আমরা একচেটিয়া সম্রাট সিকদার ভাই কে ভোট দিয়ে জয়যুক্ত করব। তিনি রাজপাশা বালিকা দাখিল মাদরাসা র সম্মানিত সভাপতি ও রাজপাশা প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মোহাম্মাদ সম্রাট সিকদার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বিএফ শাহীন কলেজে পড়াশোনা করেছেন। তিনি আধুনিক ধাওয়া ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
Leave a Reply