স্মৃতির জানালা
স্মৃতির ভেলায় চড়ে মধুময় শৈশব
মনের আকাশে সদা জেগে রয়
কত কথা, কত ভুল
এঁকে সেটে রয়ে গেছে
মনের ক্যানভাস জুড়ে জীবনময় ৷
কিছু গান পিছু ডাকে
মন সেথা ফিরে যেতে পারেনা
তবু অবুঝ মন অতীতকেই পেতে চায়,
সময়ের শাসন মন মানেনা ৷৷
শৈশব কৈশোরের স্মৃতি……
কত কথা, শত গাঁথা, কত ভুল
কত গান,মিছেমিছি অভিমান
দৌঁড় ঝাপ কত কি !!
মনে আছে, মনে নেই, কিছু মুখ
এখন আর মনেই পড়েনা
কিছু আছে স্মৃতি জুড়ে
‘অটো ডিলিট’ হয় কিছু
কিছু স্মৃতি জমা থাকে হৃদয় গহীনে
সেগুলো আমরণ কষ্টই দিয়ে যায় ৷৷
Leave a Reply