বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, মুন্সীগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৭ই মার্চ শহরের রিস্তা রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৬১ ভোটারের মধ্যে ৬১ জন ভোটারই উপস্থিত খেকে ভোট প্রয়োগ করেন।
মুন্সীগঞ্জে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি জেলা শাখার ত্রি- বার্ষিক নির্বাচনে সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এতে ২৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: রুহুল আমিন সবুজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চরকেওয়ার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ হুমায়ূন কবির পেয়েছেন ২৩ ভোট। এছাড়া গজারিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: আব্দুল বাতেন পেয়েছেন ১১ ভোট।
এদিকে অন্যান্য পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে আতিকুল ইসলাম সুমিত, সাংগঠনিক সম্পাদক পদে মো: সাইফুল ইসলাম এবং কোষাধক্ষ্য পদে এসএম খোমেনী নির্বাচিত হয়েছেন।
মুন্সীগঞ্জে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত সভাপতি মো: রুহুল আমিন সবুজ বলেন, সহকর্মীরা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা সততা ও নিষ্ঠার সাথে পালনের চেষ্টা করবো। প্রশাসনিক কর্মকর্তাদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় সবাইকে নিয়ে কাজ করাই হবে আমার প্রধান
Leave a Reply