দীর্ঘদিন ধরে বেহাল সড়ক, যানজট ও ভাঙাচোরা অবস্থার কারণে চরম ভোগান্তিতে ছিলেন এলাকাবাসী ও পথচারীরা। অবশেষে ধারাবাহিক দাবি, সংবাদ প্রকাশ এবং জনদাবির পর বাস্তবায়নের পথে যাচ্ছে বহু প্রতীক্ষিত এই উন্নয়ন কাজ।
আজকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব এম আর ইসলাম স্বাধীন।
শহরবাসীর আশা, এই সংস্কার কাজ সম্পন্ন হলে গোহাইল রোডের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে এবং নগরবাসীর চলাচলে ফিরবে স্বস্তি ও গতি।
Leave a Reply