1. info239@noreply0.com : aidanowen52044 :
  2. pszxbqua@oonmail.com : angelastine3 :
  3. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  4. hthvlixr@mailkv.com : charlene45s :
  5. liubomir8745@gmail.com : creatanlije :
  6. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  7. diarly@teml.net : diarly@teml.net :
  8. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  9. jordozognu@gufum.com : jordozognu :
  10. Nadiburipaji@gmail.com : Nadia :
  11. nola_partee@poochta.ru : nolapartee02 :
  12. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  13. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  14. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  15. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  16. shibuojha1997@gmail.com : shibu ojha :
  17. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  18. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  19. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
আন্তর্জাতিক নারী দিবস পালন করলেই নারী মুক্তি হবে না : বাংলাদেশ ন্যাপ     - dakhinbongonews25
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
 জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ গণঅধিকার পরিষদ পাবনা জেলা কমিটির অনুমোদন ‎গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থ স্লোগানের সংগঠন “গণঅধিকার পরিষদ (জিওপি) পাবনা জেলা শাখা কমিটি ঘোষণা করা হয়। ‎ ফারাক্কা বাংলাদেশের মত ভারতের জন্যও অভিশাপে পরিনত হয়েছে : গোলাম মোস্তফা আসন্ন রামপাল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হবেন মোহাম্মদ হোসেন পুস্তি সরিকল ইউনিয়নকে আদর্শ ইউপিতে রুপান্তর করতে চেয়ারম্যান হতে চান মিরন ৫ নং ধাওয়া ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে ছাএনেতা মোহাম্মদ সম্রাট সিকদার। ৫ নং ধাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও তরুণ সংগঠক মোহাম্মদ সম্রাট সিকদার  ইকড়ি ইউনিয়নে পরিবর্তনের বার্তা নিয়ে, আলোচনায় শীর্ষে এস.এম.এ আলীম সরকারকে বাংলাদেশ ন্যাপ : জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করুন সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রত্যাশী বেগম রহিমা শিকদার
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

আন্তর্জাতিক নারী দিবস পালন করলেই নারী মুক্তি হবে না : বাংলাদেশ ন্যাপ    

  • সর্বশেষ আপডেট শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৬৩ বার দেখা হয়েছে

আধুনিকতার নামে পুঁজিবাদী সমাজ নারীকে পণ্যে পরিণত করেছে বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, শুধু আন্তর্জাতিক নারী দিবস পালন করলেই নারী মুক্তি হবে না। নারী মুক্তির লড়াই একটি রাজনৈতিক মতাদর্শিক লড়াই।

 

শনিবার ( ৭ মার্চ ) ‘৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন।

 

তারা বলেন, সমাজে নারীর অবস্থান কি হবে তা আসলে নির্ভর করে নারীর প্রতি সমাজ ও রাষ্ট্রের কি দৃষ্টিভঙ্গি তার ওপর। নারী-পুরুষের সমতার বাংলাদেশ গড়তে হলে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

 

নেতৃদ্বয় আরো বলেন, কেবলমাত্র নারীর অধিকারের মুক্তির কথা বলা হচ্ছে। কিন্তু নারীর অর্থনৈতিক মুক্তির অধিকার নিশ্চিত করা না হলে প্রকৃত মুক্তি আসবে না। সামাজিক বাধা, রাষ্ট্রীয় বাধাসহ সকল প্রতিবন্ধকতাকে অতিক্রম করে নারীরা এগিয়ে যাচ্ছে। এবার পাড়া-মহল্লায় ছড়িয়ে দিতে হবে নারীর অর্থনৈতিক মুক্তির মিছিল।

 

তারা বলেন, নারীদের অধিকারের স্বীকৃতির জন্য অতীতে আন্দোলন করতে হয়েছে। আজও করতে হয়। আজকের নারীমুক্তি আন্দোলনের অগ্রপথিক হিসেবে বহু নারী কাজ করে গেছেন যাঁদের নাম ইতিহাসের পাতায় লেখা হয়নি।

 

ন্যাপ নেতৃদ্বয় বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে নারীদেরও গৌরবজনক ভূমিকা আছে। আজকে সাক্ষরতার হার বেড়েছে, নারীর ক্ষমতায়নে আমরা অনেক দূর এগিয়েছি। মেয়েরা বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি, খেলাধুলা, রাজনীতি সর্বক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করছে। আমাদের উনিশ শতকের মানবতাবাদের প্রথম শর্তই ছিল নারীমুক্তি। নারীর যাবতীয় সমস্যাকে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিচার করা প্রয়োজন।

 

তারা বলেন, অর্থনৈতিক অধিকার আদায়ের লড়াইয়ের মধ্যে দিয়েই নারীর মুক্তি সম্ভব। নারীর প্রতি নিপীড়নের বিরুদ্ধে নারী-পুরুষ যৌথভাবে প্রতিরোধ গড়ে তুলে গণজাগরণ ঘটানো সময়ের যৌক্তিক দাবি। নারী সমাজের লড়াই শুধু তাদের একার লড়াই নয়। এ লড়াইয়ে নারী-পুরুষ সবাইকেই অংশগ্রহণ করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif