মুন্সিগঞ্জ সদরের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজের “অর্থনৈতিক পরিবার” এর উদ্যোগে গরিব ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উত্তর কেওয়ার গ্রামের গরিব শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ ইলিয়াস হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাকালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জনাব মোঃ আলমগীর মিজি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন, সহকারী শিক্ষক, উত্তর কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেন। এ সময় বক্তারা বলেন, সমাজের নিম্নবিত্ত শ্রেণীর মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা সমাজের বিত্তবানদের এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ জনি, সাধারণ সম্পাদক, অর্থনৈতিক পরিবার। আন্তরিক ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উত্তর কেওয়ার গ্রামের প্রায় ২১ জন শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন।
Leave a Reply