1. info239@noreply0.com : aidanowen52044 :
  2. pszxbqua@oonmail.com : angelastine3 :
  3. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  4. hthvlixr@mailkv.com : charlene45s :
  5. liubomir8745@gmail.com : creatanlije :
  6. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  7. diarly@teml.net : diarly@teml.net :
  8. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  9. jordozognu@gufum.com : jordozognu :
  10. Nadiburipaji@gmail.com : Nadia :
  11. nola_partee@poochta.ru : nolapartee02 :
  12. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  13. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  14. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  15. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  16. shibuojha1997@gmail.com : shibu ojha :
  17. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  18. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  19. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
ইয়াসমিন নাহার  এর নিয়মিত চিঠি -প্রিয় ফারুক - dakhinbongonews25
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভান্ডারিয়ায় ৪নং ইকড়ি ইউপি নির্বাচনে জনগণের আস্থার প্রতীক এস এম এ আলীম  জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ গণঅধিকার পরিষদ পাবনা জেলা কমিটির অনুমোদন ‎গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থ স্লোগানের সংগঠন “গণঅধিকার পরিষদ (জিওপি) পাবনা জেলা শাখা কমিটি ঘোষণা করা হয়। ‎ ফারাক্কা বাংলাদেশের মত ভারতের জন্যও অভিশাপে পরিনত হয়েছে : গোলাম মোস্তফা আসন্ন রামপাল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হবেন মোহাম্মদ হোসেন পুস্তি সরিকল ইউনিয়নকে আদর্শ ইউপিতে রুপান্তর করতে চেয়ারম্যান হতে চান মিরন ৫ নং ধাওয়া ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে ছাএনেতা মোহাম্মদ সম্রাট সিকদার। ৫ নং ধাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও তরুণ সংগঠক মোহাম্মদ সম্রাট সিকদার  ইকড়ি ইউনিয়নে পরিবর্তনের বার্তা নিয়ে, আলোচনায় শীর্ষে এস.এম.এ আলীম সরকারকে বাংলাদেশ ন্যাপ : জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করুন
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

ইয়াসমিন নাহার  এর নিয়মিত চিঠি -প্রিয় ফারুক

  • সর্বশেষ আপডেট মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে

প্রিয় ফারুক,

আমি আজ যখন বের হয়েছি কী ভীষণ বৃষ্টি! এদিকে ছাতাটাও আনা হয় নি! আজকাল কী যে হয়েছে আমার! ধ্যাত কিচ্ছুটি মনে থাকে না। এদিকে পরেছি শাড়ি, ওহ তুমি তো জানোই আমি শাড়ি পরি। না হলে স্কুলের বাচ্চাদের মোটে বাগে আনতে পারি নে। শাড়ি পরে, মুখ মেঘলা আকাশের মতো গম্ভীর করে বয়স দশ বছর বাড়িয়ে ওদের শাসন করি। যা বিচ্ছু একেকটা, একদম কথা শোনে না! আর জানো না তো সব সময় বিচারের কাজ করতে হয়। ম্যাডাম, ও আমাকে ছুঁচো বলেছে! ম্যাডাম ও আমার খাতা ধরে টান দিয়েছে! আরও কতো রকম, কতো ক্রিয়েটিভ চিন্তা যে এদের মাথায় তুমি ধারণাও করতে পারবে না।

এই শাড়ি ভিজে গেলে বড্ড বিপদ। কিন্তু এটাও সত্যি বৃষ্টির ফোঁটা খরতাপের মাটিই খালি ভেজায় না, মানুষের মনও ভিজিয়ে দেয়। প্রিয়জনের কথা মনে পড়ে। তার সাথে এক কাপ চা ভাগাভাগি করে খেতে ইচ্ছে করে। মনে হয় ঘর থেকে বের না হই। ঘর যেন আদুরে ডাক দিয়ে বলছে – ওরে তোরা যাস নে ঘরের বাহিরে!

কিন্তু না বের হয়ে উপায় আছে বলো? বাবার ওষুধ ফুরিয়েছে। গতকাল থেকেই অ্যাজমার টান উঠেছে। তিথির স্কুলের বেতন দিতে আমাকেই যেতে হবে। মা বললো ঘরে কতো কিছু ফুরিয়েছে। এদিকে টাকা ফুরালেও মাস ফুরায় না যেন। এতো কিছুর হিসেব কষতে কষতে বৃষ্টির অনুভূতি কখন যেন মিলিয়ে গেছে।

এই দেখো সেই তখন থেকে নিজের কথাই বলে যাচ্ছি। কেমন আছো তুমি? মাত্র জ্বর থেকে উঠেছো এখন আবার টিউশনি বাড়িতে ছুটে বেড়িও না। সব হবে, আগে নিজে সুস্থ থাকো। বাড়িতে কি খবর? মায়ের বাত ব্যথা কমেছে? তোমাকে কতো বার বললাম আমাদের গ্রামের হালিম কবিরাজের তাবিজ একটা নিয়ে মায়ের হাতে বেঁধে দাও। তা তোমার এসবে মোটে বিশ্বাস নেই! শোনে কথায় বলে- বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর!

বেশ রাত হলো। যাই ঘুমাই। সকালে আবার ছয়টা মানব বাচ্চা এসে হাউকাউ শুরু করে দেবে। জানি তুমি বড্ড বকা দেবে। কিন্তু বাড়তি দুটো টাকা হলেই লাভ। কতো খরচ জানোই তো?

ইতি

চম্পা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif