রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধ’র্ষ’ণের পর নৃ’শংসভাবে হ”ত্যা’র ঘটনায় ক্ষো’ভে ফুঁসছে পুরো দেশ। সমাজের সর্বস্তরের মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও এই ব’র্বরতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এই নি’র্ম’ম ঘটনায় নিজের ফেসবুক হ্যান্ডেলে তীব্র হতাশা, শোক ও ক্ষো’ভ উগরে দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী।
প্রতিনিয়ত এমন নৃ’শংসতা দেখে মানসিকভাবে বিপর্যস্ত বুবলী তার পোস্টে লেখেন:
👉”শিশুরাই নাকি আগামীর ভবিষ্যৎ অথচ এ দেশে ভবিষ্যতের অবস্থা। কোথায় এই নিষ্পাপ পবিত্র ফুলগুলোর হাসিখুশি রঙিন ছবি দেখবে সবাই, সুন্দর শৈশব হবে, ভবিষ্যৎ নিয়ে বাবা মা কত স্বপ্ন সাজাবে, সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। অথচ সবাই বাচ্চাগুলোর সাদা কালো ছবি পোস্ট করে তাদের নৃ’শং’স মৃ’ত্যুর বিচার চাইছে সাথে এক কালো বিভীষিকাময় শৈশবের স্মৃতি, বাবা মায়ের বুকফাটা কান্না।”
সোশ্যাল মিডিয়ায় এসব খবর দেখে ট্রমাটাইজড হয়ে পড়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন:
”প্রতিনিয়ত এসব দেখে ট্রমাটাইজড লাগে, সোশ্যাল মিডিয়া আনসোশ্যাল লাগে, দেখতেই ইচ্ছা করে না। আর কত! হয়তো সবার প্রতিবাদ, তারপর ভুলে যাওয়া… কিন্তু সেই বাবা মাগুলো সারা জীবন এই অমা’নসিক কষ্ট বয়ে বেড়ায়। কোনো কিছু কি তাদের সান্ত্বনা দিতে পারে?”
সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, সন্তান হারানোর পর বিচারের জন্য এ দেশের বাবা-মাকে দ্বারে দ্বারে কাঁদতে হয়। বুবলীর ভাষায়:
”এক কাঁদে সন্তান হারিয়ে, আরেক কাঁদে বিচারের আশায়। অথচ দেশের নাগরিক হিসেবে অপরাধীদের এসব নৃ’শং’সতার দ্রুত দৃষ্টান্তমূলক সুষ্ঠু বিচার পাওয়া তাদের অধিকার।”
রামিসার এই ম’র্মা’ন্তিক মৃ’ত্যু’তে বুবলীর এমন আবেগঘন ও যৌক্তিক বার্তার সাথে একাত্মতা প্রকাশ করছেন নেটিজেনরাও। সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই এখন একটিই দাবি তুলছেন—অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক ও কঠোরতম শাস্তি দেওয়া হোক। আর কোনো রামিসাকে যেন এভাবে হারাতে না হয়!
👉 আপনার মন্তব্য কী? এই ধরনের নৃ’শং’সতা থামাতে আমাদের আইনের প্রয়োগ কতটা কঠোর হওয়া উচিত? কমেন্টে জানান।
Leave a Reply