1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. info239@noreply0.com : aidanowen52044 :
  3. pszxbqua@oonmail.com : angelastine3 :
  4. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  5. hthvlixr@mailkv.com : charlene45s :
  6. liubomir8745@gmail.com : creatanlije :
  7. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  8. diarly@teml.net : diarly@teml.net :
  9. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  10. jordozognu@gufum.com : jordozognu :
  11. Nadiburipaji@gmail.com : Nadia :
  12. nola_partee@poochta.ru : nolapartee02 :
  13. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  14. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  15. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  16. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  17. shibuojha1997@gmail.com : shibu ojha :
  18. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  19. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  20. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
শিশু রামিসাসহ দেশব্যাপী নারী-শিশু নির্যাতন, খুন ধর্ষণ ও হামে আক্রান্ত ৫শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ী অন্তর্বর্তীকালীন সরকারের বিচারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ। - dakhinbongonews25
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন – : সরকারকে বাংলাদেশ ন্যাপ সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের নানা অপকর্ম ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মুন্সীগঞ্জে নিজ এলাকায় জুমার নামাজ শেষে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মাহবুব উল আলম স্বপন। ভারতের দিল্লিতে ছাত্র জনতার আন্দোলনে ভারতীয় পুলিশের বর্বর আক্রমণ ও আন্দোলন কারীদের গ্রেফতারের তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে ছাত্র জনতার আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি বিপ্লবী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির। ধাওয়া ইউনিয়নে বিএনপি র একাধিক মনোনয়ন প্রত্যাশী জমে উঠেছে নির্বাচনী মাঠ। ভান্ডারিয়ায় ৪নং ইকড়ি ইউপি নির্বাচনে জনগণের আস্থার প্রতীক এস এম এ আলীম  জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ গণঅধিকার পরিষদ পাবনা জেলা কমিটির অনুমোদন ‎গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থ স্লোগানের সংগঠন “গণঅধিকার পরিষদ (জিওপি) পাবনা জেলা শাখা কমিটি ঘোষণা করা হয়। ‎ ফারাক্কা বাংলাদেশের মত ভারতের জন্যও অভিশাপে পরিনত হয়েছে : গোলাম মোস্তফা আসন্ন রামপাল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হবেন মোহাম্মদ হোসেন পুস্তি
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

শিশু রামিসাসহ দেশব্যাপী নারী-শিশু নির্যাতন, খুন ধর্ষণ ও হামে আক্রান্ত ৫শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ী অন্তর্বর্তীকালীন সরকারের বিচারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ।

  • সর্বশেষ আপডেট শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৪২ বার দেখা হয়েছে

শিশু রামিসাসহ দেশব্যাপী অব্যাহত শিশু ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং অন্তর্বর্তীকালীন  সরকারের উদাসীনতায় হামে আক্রান্ত ৫শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​আজ ২৬ মে, বুধবার গাইবান্ধা জেলার মালিবাড়ি অঞ্চলের ফকিরের বাজারে ‘বিপ্লবী ছাত্র আন্দোলন’ ও ‘বাংলাদেশ নারী আন্দোলন’-এর যৌথ উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ নারী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার সদস্য শামীম আরা মিনা,বিপ্লবী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার সংগঠক রুদ্রনীল।  সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা পাঠচক্র ফোরামের সদস্য এড. মমিনুল ইসলাম, জেলা পাঠচক্র ফোরামের সদস্য কমরেড জাহিদুল হক, সুন্দরগঞ্জ উপজেলা পাঠচক্র ফোরামের সদস্য কমরেড কৃষ্ণচন্দ্র পাল প্রমূখ।

​সমাবেশে বক্তারা দেশে ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বক্ষেত্রে নারীদের জন্য ভয়হীন ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

বক্তারা বলেন: ​”আজ ঘরে-বাইরে কোথাও নারী ও শিশুরা নিরাপদ নয়। একের পর এক ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটলেও অপরাধীদের পার পেয়ে যাওয়ার সংস্কৃতি এই প্রবণতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। আমাদের অবিলম্বে এই বিচারহীনতার সংস্কৃতি যেমন ভাঙতে হবে, সেইসাথে এই সমাজব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে।”

​সমাবেশ থেকে হামে আক্রান্ত হয়ে পাঁচ শতাধিক শিশুর নির্মম মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা ও বিচারের দাবি জানানো হয়।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন: ​ফ্যাসিস্ট হাসিনার পতনের পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার দেশে হামের টিকা সরবরাহে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। ​আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ (UNICEF) বারবার সতর্কবার্তা পাঠানো সত্ত্বেও সরকার তাতে কর্ণপাত করেনি।

​সরকারের এই চরম উদাসীনতা ও অবহেলার কারণেই ৫ শতাধিক নিষ্পাপ শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েছে, যা এক ধরনের ‘রাষ্ট্রীয় হত্যাকাণ্ড’। ​এই শিশুহত্যার দায়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনুস এবং তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টাকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।

​বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে যদি শিশু রামিসাসহ সকল নারী-শিশু নির্যাতন ও হত্যার সাথে জড়িত আসামিদের কঠোর শাস্তি নিশ্চিত করা না হয় এবং স্বাস্থ্য খাতের এই চরম ব্যর্থতার বিচার না হয়, তবে সাধারণ মানুষকে সাথে নিয়ে আগামীতে আরও বৃহত্তর ও তীব্র গণ-আন্দোলন গড়ে তোলা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif