1. info239@noreply0.com : aidanowen52044 :
  2. pszxbqua@oonmail.com : angelastine3 :
  3. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  4. hthvlixr@mailkv.com : charlene45s :
  5. liubomir8745@gmail.com : creatanlije :
  6. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  7. diarly@teml.net : diarly@teml.net :
  8. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  9. jordozognu@gufum.com : jordozognu :
  10. Nadiburipaji@gmail.com : Nadia :
  11. nola_partee@poochta.ru : nolapartee02 :
  12. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  13. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  14. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  15. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  16. shibuojha1997@gmail.com : shibu ojha :
  17. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  18. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  19. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
কবি মিঞা মাহবুব এর কবিতা ""মুনাজাত"" - dakhinbongonews25
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী আসন্ন নির্বাচনে ৩ নং রায়েন্দা ইউনিয়ন, ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী-হিসেবে দেখতে চায় গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন – : সরকারকে বাংলাদেশ ন্যাপ সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের নানা অপকর্ম ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মুন্সীগঞ্জে নিজ এলাকায় জুমার নামাজ শেষে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মাহবুব উল আলম স্বপন। ভারতের দিল্লিতে ছাত্র জনতার আন্দোলনে ভারতীয় পুলিশের বর্বর আক্রমণ ও আন্দোলন কারীদের গ্রেফতারের তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে ছাত্র জনতার আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি বিপ্লবী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির। ধাওয়া ইউনিয়নে বিএনপি র একাধিক মনোনয়ন প্রত্যাশী জমে উঠেছে নির্বাচনী মাঠ। ভান্ডারিয়ায় ৪নং ইকড়ি ইউপি নির্বাচনে জনগণের আস্থার প্রতীক এস এম এ আলীম  জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ গণঅধিকার পরিষদ পাবনা জেলা কমিটির অনুমোদন ‎গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থ স্লোগানের সংগঠন “গণঅধিকার পরিষদ (জিওপি) পাবনা জেলা শাখা কমিটি ঘোষণা করা হয়। ‎ ফারাক্কা বাংলাদেশের মত ভারতের জন্যও অভিশাপে পরিনত হয়েছে : গোলাম মোস্তফা
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

কবি মিঞা মাহবুব এর কবিতা “”মুনাজাত””

  • সর্বশেষ আপডেট বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৬ বার দেখা হয়েছে

মুনাজাত
মিঞা মাহবুব
………………..

প্রভু
এই বিশ্ব ব্রহ্মান্ডের একক মালিক তুমি
নিরাকার ।
দিব্যজ্ঞানে বেষ্টন করে আছো মহাবিশ্ব, অণু-পরমাণু, বস্তু জগত, জীব জগত, আলো-বাতাস এই প্রকৃতি,
রাশি রাশি গ্রহ-নক্ষত্র খচিত আকাশ,
সবই রেখেছো তুমি তোমার দৃষ্টিগোচরে
একপলকে দৃশ্যমান সব আছে তোমার অনুভবে ।

তুমি বিরাট, তুমি অসীম, তুমি অনন্ত তুমি মহামহিম,
হে আমার মালিক, হে আমার পরওয়ারদিগার,
অতি ক্ষুদ্র আমি, অতি তুচ্ছ আমি
তোমার দরবারে তুলেছি দু’হাত
শোন আমার ফরিয়াদ
কবুল করো মুনাজাত।

জীবকুলের সেরা শ্রেষ্ঠত্ব দিয়ে যখন
পাঠিয়েছো তুমি আমায় মানুষরূপে
এই ভবে, – তবে ওগো দয়াময় –
আমায় তুমি করোনা অমানুষ,
মানুষের ভীড়ে আমি যেন হতে পারি
মানুষ,
পূর্ণ করে দাও অন্তর আমার
প্রেমাস্পদ জ্যোতিতে
ধন্য করে দাও বিবেক আমার
ন্যায় – অন্যায় চিনিতে
আলোকিত করে দাও জ্ঞান আমার
আঁধার অগ্যতা সরাতে,
এই মনের যত হিংসা-ক্রোধ-
বিদ্ধেষ- ক্ষোভ,
দুরিভুত করে দাও সব – চিরতরে ।

তোমার সৃষ্টির চারিদিকে কত রূপ,
কত রস কত ঘ্রাণ কত প্রাণ
কত বৈচিত্রে গড়া প্রকৃতি,
কী উচ্ছ্বাস আনন্দে উদ্বেলিছে সমস্ত সৃষ্টি, কী প্রোজ্জ্বল – উচ্ছল ধরণী
কত রহস্য, কত প্রশ্ন, কত উত্তর পেতে
উন্মন আমার এই তৃষিত অন্তর,
চোখে আসে ঘোর, সন্মোহন ধ্যানে আচ্ছাদিত মন উতলা অধীর,
তবুও তোমারে চিনিতে পারি না প্রভু !

কী করে চিনিব আমি তোমারে
আমার এই ক্ষুদ্র জ্ঞানে,
কী অসীম ব্যপ্তি তোমার
কেমনে আঁকিব তোমায় আমি মননে!
প্রকৃতির সর্বত্রে পাই তোমার পরশ,
প্রকৃতি রূপে বিরাজমান তুমি – সর্বত্রে ।

হে অসীম
এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র খচিত সৌরজগত, তার উপর পরতে পরতে
লক্ষ-কোটি সৌরজগতে বেষ্টিত গ্লাক্সিজগত, এমন কোটি কোটি গ্লাক্সিতে ভরা –
যোজন যোজন আলোকবর্ষ মাইল দূরে অবস্থিত দৃষ্টির অগোচরে
কেমন করে শূণ্যে ধরে রেখেছো নিঃসীম এই বিশ্বরে
তারই মধ্যে সামান্য জলবিন্দুর মত
রেখেছো পৃথিবীরে।

কী অবাক বিস্ময় – প্রভু !
কী অবাক বিস্ময় তুমি !
কী অবাক বিস্ময়ে ভরা তোমার অস্তিত্ব !
কী প্রগাঢ় আলিঙ্গনে
কী মায়ামুগ্ধ বেষ্টনে
কী অসীম প্রজ্ঞা-জ্ঞানে ধরে আছো সব
নির্ভুল জ্যামিতিক জাল বুনে থরে থরে
বুঝি সাজাইছো সাত আসমান
তার উপর রেখেছো বুঝি
তোমার সিংহাসন ?

আজ এ-কী হলো আমার ?
এ-কী আবেশে উতলা হচ্ছে মন
এ-কী ধ্যানে নিমগ্ন আমার অন্তর চোখ
এ-কী উচ্ছ্বাসে দুলছে হৃদয়
আমি উন্মন – অস্থির ব্যকুল,
রাত যত হচ্ছে গভীর –
ক্রমে যেন আমি হারাচ্ছি নিজেকে
ডুবে যাচ্ছি অতলে, অসীম থেকে অসীমে, অনন্ত পাথারে,
ওগো প্রভু, ওগো মহামহিম দয়াময়,
শক্তি দাও তুমি আমায়
নিজেকে আমি রাখতে পারি যেন স্থির,
আমাকে তুমি জড়াইয়া লও
তোমার আদরে রহমতের ছায়া তলে,
আমার অন্তরে দাও তোমার
কুদরতি পরশ,
আমার চোখে দাও আলোর প্রভা
আমি যেন দেখতে পাই সপ্ত মন্ডল
তোমার অস্তিত্বের সামিয়ানা ।

প্রভু,
জানি না কত লক্ষ-কোটি বছর আগে
পৃথিবীতে পাঠিয়েছো মানুষ,
মানুষের প্রয়োজনে মানুষই সৃষ্টি করেছে বিভেদ,
ধর্মের নামে তোমাকে করেছে রূপান্তর, জানি না আমি প্রভু
সঠিক কোন পথ
তোমারে খুঁজতে গিয়ে মানুষ
ধর্মের নামে
আবিষ্কার করেছে হাজার পথ,
তবে কী সব পথের গন্তব্য এক ?
এক বিন্দুতে এসে কী মিলছে সব ?
সকলের প্রাপ্তি কী এক ?

দয়াময়
সঠিক যেই পথ
সেই পথের দাও তুমি আমায় দিশা
ধর্মান্ধতার থেকে রক্ষা করো
আমায় তুমি প্রভু,
দূর করে দাও তুমি আমার অজ্ঞতা
দাও জ্ঞানের কিঞ্চিৎ ছিটেফোঁটা
মানুষেরে ভালোবেসে যেন
তোমার কৃপা পাই ।
তোমার কাছে চাই না আমি
অঢেল ধন- দৌলত
বাঁচার জন্যে যতটুকু প্রয়োজন
ততটুকুই চাই,
চাই না আমি হুর-পরী
চাই তোমার দিদার ।
……….১৬/০৫/২০২২ ইং

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif