কবি রহমান সিদ্দিক এর কবিতা মুক্তা

কবি রহমান সিদ্দিক এর কবিতা মুক্তা

মুক্তা
রহমান সিদ্দিক

         মুক্তা আছে,

ঝলমলে সেই ঝিনুক ঠাসা মুক্তা
নয়তো উহা
কাঁচাকলা, উচ্ছে রাঁধা শুক্তা … !
মুক্তা আছে,
ঝিনুক ঠাসা মুক্তা !

           যত্ন করে 

শান করেছি ছোট্ট পুকুর ঘাটে
উদাম দখিন,
বাতাস ধরি ছনের ছাওয়া বাটে !
শান করেছি
ছোট্ট পুকুর ঘাটে !

            উদয় অস্ত 

মন্ত্র জপি স্বর্ণ পাওয়ার আশে
ছুটি আমি
তেপান্তরে ভাগ্য যদি হাসে …!
মন্ত্র জপি
স্বর্ণ পাওয়ার আশে !

           লখাই ভাগ্য 

ক’জনার হয় বেহুলা পায কজন ?
ক’জন করে
স্তুতি পাঠ ক’জন করে ভজন ?
বলি রে ভাই,
বেহুলা পায় ক’জন ?

            নিত্য খুঁজি 

স্বর্ণকমল- হয়তো যোজন দূরে !
খুঁজেই নেবো,
পথ যে পাবো- নয়তো আমি কুঁড়ে।
স্বর্ণকমল !
হয়তো যোজন দূরে!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *