কবি মুহাম্মদ বাবর এর কবিতা ক্যামন করে

কবি মুহাম্মদ বাবর এর কবিতা ক্যামন করে

শিরোনাম : ক‍্যামন করে ?
কলমে : মুহাম্মদ বাবর
তারিখ : ১৩ – ০৮ – ২০২৩

ক‍্যামন করে তুমি বিনে ,
আমি সুখী হবো ?
নিরব রাতে একলা বসে ,
একবারও কি ভাবো ?

ভালো যবে বেসে ছিলে ,
হৃদয় উজাড় করে ?
ব‍্যথার শেল বিদ্ধ করে ,
কেন গেলে সরে ?

শূন্য বুকে সুখের বাসর ,
কি করে গো গড়ি ?
মরা নদে হেলে দুলে ,
চলে কভু তরী ?

আশার ফুলে গেঁথে ছিলাম ,
ভালোবাসার মালা ।
সেই মালাটা ছিন্ন করে ,
দিলে বুকে জ্বালা ।

কেমন করে হাসবো আমি ?
দাওগো তুমি বলে ।
দিবানিশি তোমার স্মৃতি ,
ভাসায় চোখের জলে ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *