হাকিকুর রহমান এর ছড়া-তারপরে

হাকিকুর রহমান এর ছড়া-তারপরে

তারপরে
হাকিকুর রহমান

দপ করে জ্বলে উঠে
ধপ করে গেলো ঝরে,
গপ করে গিলে ফেলে
দিলো করে এক ঘরে;

তারপরে…তারপরে…

সব কিছু গিয়ে ভুলে
ঘরে থাকা দায় হলো,
তেলা মাথে তেল দিয়ে
হয়ে গেলো এলো মেলো;

আ মলো…আ মলো…

ঘরে কোনো খানা নাই
পেটে শুধু খিধা টাই,
কিযে বলি কিযে করি
মনে বাড়ে জ্বালা ভাই;

হায়হায়…হায়হায়…

যত বলি তত ভুল
নড়ে নাতো এক চুল,
ভাবা ভাবি করে বুঝি
ভেসে গেলো তিন কুল;

নির্ভুল…নির্ভুল…

দপ করে জ্বলে উঠে
ধপ করে গেলো ঝরে,
গপ করে গিলে ফেলে
দিলো করে এক ঘরে;

তারপরে…তারপরে…
আর কিছু নেই ওরে!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *