মিলি আহমেদ এর কবিতা -ফুরিয়ে যাইনি

মিলি আহমেদ এর কবিতা -ফুরিয়ে যাইনি

ফুরিয়ে যাইনি
মিলি আহমেদ
০১/১০/২০২৩

না ! আমি ফুরিয়ে যাইনি, বহুবছরের একাকীত্বের কোলাহলেও…
ঠোঁটের বিলাপে আঙ্গুল ছুঁয়ে কান্না নেমে গেছে যদিও লেখনীর বারান্দায়, তথাপি অন্য কোথাও পড়তে তো দিইনি নোনাজলের সেই চিহ্ন !

সত্যিই আমি ফুরিয়ে যাইনি !
আমি কুড়িয়ে নিয়েছি সুখ…খোলা জানালায় ছুঁয়ে যাওয়া রোজকার স্বর্ণালী সন্ধ্যার বেঁচে উঠার বিবরণে…
আমি খোলা ছাদে সুখের গালিচা বিছিয়ে জ্যোৎস্নায় করি স্নান !
স্নিগ্ধ করি প্রাণ…

আমি শূন্যতা পিষে নিজেকে নতুন করে খুঁজে নিই প্রতিদিন…
ঘোলাটে জীবনে ভাবনার জলচৌকি বসিয়ে
তোমাদের কাছেই ফিরে আসি বারবার… বার বার…

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *